বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৩৮ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আমির খসরুর ৮ মামলার শুনানি ১৭ জানুয়ারি 

আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

রমনা ও পল্টন মডেল থানার পৃথক আট মামলায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর গ্রেপ্তার ও জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ জানুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত। রোববার (১৪ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন।

ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জেল হোসেনের আদালতে এ শুনানি হবে। এর আগে আসামি পক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ গ্রেপ্তার ও জামিন চেয়ে আবেদন করেন। আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, ২৮ অক্টোবরের ঘটনায় আমির খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এজন্য অপর আট মামলায় গ্রেপ্তার দেখানোসহ আট মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চার এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।

এর আগে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর আমির খসরুকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর পল্টন থানার নাশকতার আরেক মামলায় গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপপরিদর্শক সুমিত কুমার সাহা গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

পাকিস্তান থেকে চাল আমদানি নিয়ে প্রশ্ন

আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, তদন্তে নেমে ফিফার কঠোর বার্তা

সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন

আর্লিং হলান্ড কি বিবাহিত, জীবনসঙ্গী কে?

স্লুইসগেট অকেজো, টানা বর্ষণে পানির নিচে মনপুরা

টানা ভারী বর্ষণে অচল চট্টগ্রাম

চেইনম্যানকে ‘কানুনগো’ বানিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল

১০

সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

১১

৭ বছরের শিশুর পাকস্থলীতে ৫ টাকার কয়েন

১২

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১৪ আয়াত নিয়ে একটু ভাবুন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

১৪

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

১৫

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

১৬

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

১৭

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

১৮

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

১৯

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

২০
X