কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলা নিষ্পত্তির নির্দেশ

ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি
ড. মুহাম্মদ ইউনূস। পুরোনো ছবি

ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ফাঁকি মামলা ৩ মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (১১ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত। গতকাল আরেক মামলায় আপিলের জন্য হাইকোর্টের আদেশে ব্যাংকে ৫৪ কোটি টাকা জমা দিয়েছেন তিনি।

সোমবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় লিখিত আদেশে আদালত বলেছেন, এ মামলার আপিল শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। ওই দিন আবারও হাজির হতে হবে ইউনূসসহ চারজনকে। ইউনূসের জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে শ্রম আদালতের লিখিত রায়ে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে ৩ মার্চ এ মামলায় জামিনের মেয়াদ শেষ হওয়ায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিন আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূস। গ্রামীণ টেলিকমের আরও তিনজনও জামিন নিতে আসেন। ওইদিন এ মামলায় আপিল শুনানির জন্য ১৬ এপ্রিল দিন ধার্য করেন আদালত।

গত ২৮ জানুয়ারি খালাস চেয়ে আপিল করেন ড. মুহাম্মদ ইউনূস।

২০২২ সালের ৪ জুলাই ২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রামীণ টেলিকমের ৮ কর্মকর্তাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযোগের প্রাথমিক প্রমাণ মেলায় অধ্যাপক ইউনূসসহ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সংস্থাটি।

এদিকে রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবীতে রূপালী ব্যাংক শাখায় আয়কর মামলায় হাইকোর্টের নির্দেশে আপিল করার জন্য ৫৪ কোটি টাকা জমা দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ১১৯ কোটি টাকা কর পরিশোধ করতেই হবে বলে নির্দেশ দেন হাইকোর্ট। ২০১১-১২ থেকে পরবর্তী পাঁচ অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে এ আয়কর দিতে হবে।

জানা গেছে, গত বছরের ২৫ জুলাইয়ে সর্বোচ্চ আদালতের নির্দেশে কোষাগারে বকেয়া দানকর বাবদ ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার টাকা জমা দেন ড. ইউনূস। সাউথইস্ট ব্যাংকে পে-অর্ডারের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেন তিনি।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ছয় মাসের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের চার জনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ২৫ দিন কারাদণ্ড দেন আদালত। আর রায়ের পরই আলাদা জামিন আবেদন করলে চার জনকেই আপিলের শর্তে জামিন দেন আদালত। বর্তমানেও তারা জামিনে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১১

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১২

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৩

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৪

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৫

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৬

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৭

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৮

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৯

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

২০
X