কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ছবিযুক্ত জায়নামাজ আমদানি বন্ধের আবেদন নিষ্পত্তির নির্দেশ

হাইকোর্ট। পুরোনো ছবি
হাইকোর্ট। পুরোনো ছবি

ছবিযুক্ত জায়নামাজ আমদানি বন্ধে করা রিট আবেদন দ্রুত নিষ্পত্তি করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইলিয়াস আলী মন্ডল ও ব্যারিস্টার শেখ ওমর শরীফ।

গত ফেব্রুয়ারি মাসে জায়নামাজে পবিত্র স্থানের ছবি বা প্রতিকৃতির ব্যবহার বন্ধ ও আমদানির নির্দেশনা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটে পবিত্র স্থানের ছবি বা প্রতিকৃতি ব্যবহার করে জায়নামাজ উৎপাদন ও আমদানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে এবং এসব ছবিযুক্ত জায়নামাজ তৈরি ও আমদানি করা সংক্রান্ত বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ৩০ জানুয়ারি এ রিট আবেদন করা হয় বলে রিটকারী আইনজীবী ব্যারিস্টার শেখ ওমর শরীফ গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, জায়নামাজে পবিত্র কাবা শরিফ, মদিনা শরিফ ও আল আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের ছবি বা প্রতিকৃতি ব্যবহার করলে তা পদদলিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। তাই এই ধরনের ছবিযুক্ত জায়নামাজের বিক্রয়, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

১১

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

১২

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১৩

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১৪

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১৫

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৬

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৭

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৮

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৯

নতুন মুদ্রানীতি ঘোষণা

২০
X