কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয়বারও জামিন মিলল না মিল্টন সমাদ্দারের

রিমান্ড শেষে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে জামিন নামঞ্জুর করেছেন আদালত। পুরোনো ছবি
রিমান্ড শেষে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে জামিন নামঞ্জুর করেছেন আদালত। পুরোনো ছবি

মানবপাচার আইনের আরেক মামলায় রিমান্ড শেষে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন মিল্টনের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

এর আগে গত ৯ মে চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। এ সময় আসামিপক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন।

গত ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জালজালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরি করার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে গত ৫ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তখন এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন।

এছাড়া মানবপাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ মামলায় তাকে গ্রেপ্তার দেখান। ওইদিন দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত তার ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু 

টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের সময়ে এক বছরে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা : টিআইবি

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার / বাংলাদেশ-চীনের মধ্যে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর

চট্টগ্রামে সাংবাদিককে হুমকির অভিযোগে থানায় জিডি

ঢাকা দক্ষিণ ও উত্তরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৬ লাখ শিশু

নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন যেভাবে

সাক্ষীকে জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের অনুমতি মেলেনি

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

টরন্টোতে ‘বাংলা মেইল কবি ইকবাল হাসান সাহিত্য পুরস্কার’ প্রবর্তন

১০

বিশ্বকাপে ম্যাচসেরার ভোট কারা দেন, কীভাবে দেন

১১

নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান, আটক ১৪

১২

লাইসেন্সবিহীন ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৩

হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি

১৪

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

১৫

শ্রমিকের মৃত্যুর জেরে ৪ কারখানায় হামলা-ভাঙচুর

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের আগে সতর্কবার্তা পাঠিয়েছিল গুগল, বেঁচে যায় হাজারো প্রাণ

১৭

ভারতীয় ভিসার আবেদন প্রাথমিকভাবে কোন কোন জায়গা থেকে করা যাবে

১৮

কৌশলের দাবার বোর্ডে আনচেলত্তির ‘চেকমেট’

১৯

নতুন পে-স্কেলে কোন কোন ভাতা কমছে?

২০
X