কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজার সাময়িক বরখাস্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রায় ২৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের যশোর চৌগাছা শাখার সাবেক ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ম্যানেজারের নাম আতিকুল ইসলাম। গ্রাহকের সাথে প্রতারণা, অর্থ আত্মসাৎ, শৃঙ্খলা ভঙ্গ, জালিয়াতিসহ নানা অভিযোগে ব্যাংকের জেনারেল ম্যানেজার ইকবাল কবির স্বাক্ষরিত এক আদেশে তাকে এই সাময়িক বরখাস্ত করা হয়।

জানা যায়, আতিকুল ইসলাম ২০১৯ থেকে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত চৌগাছা শাখার ম্যানেজারের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আতিকুল ইসলামের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাৎ, স্বাক্ষর জালিয়াতি, চেক জালিয়াতিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত মে মাসে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদন বলা হয়, আতিকুল ইসলামের আমলেই ব্যাংকের জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত নাজুক ও দুর্বল থাকায় শাখায় এ ধরনের জাল-জালিয়াতি ও আত্মসাতের ঘটনা ঘটেছে। কোনো হিসাব ক্লোজ করার আবেদন আসলে তা বিধিমোতাবেক ক্লোজ করা হয়েছে কিনা তা ম্যানেজার হিসেবে যাচাই না করায় সেসব অ্যাকাউন্ট থেকে পরবর্তীতে জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে। ভাউচার চেকিং যথাযথভাবে হয়নি। ভাউটচার চেকিং যথাযথভাবে হলে ২১৯টি ভাউচারের মাধ্যমে ২৯ লাখ ১০ হাজার ৩২৫ টাকা আত্মসাতের ঘটনা ঘটত না। এসব ক্ষেত্রে ম্যানেজারের তদারকির অভাব পরিলক্ষিত হয়। এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২২ আগস্ট তাকে বরখাস্তের আদেশ জারি করা হয়।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে বরখাস্তকৃত ম্যানেজার আতিকুল ইসলাম কালবেলাকে বলেন, ‘২০২১ সালে এই জাল-জালিয়াতির অভিযোগে জাহাঙ্গীর নামে এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত হন। কিন্তু আমি ম্যানেজার হিসেবে তাকে কেন বাঁচায়নি, সেজন্য ক্ষুব্ধ হয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তদারকির অভাব ছিল উল্লেখ করে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

তবে ব্যাংক কর্মকর্তারা জানান, আত্মীয়স্বজনের নামে অ্যাকাউন্ট খুলে নানাভাবে প্রতারণার আশ্রয় নিয়েছেন। গ্রাহকের ও সরকারি টাকা তিনি আত্মসাৎ করেন। এটি করার পর সহকর্মীদের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা করেন। জাল-জালিয়াতির মাধ্যমে কয়েক বছরের ব্যবধানে আতিকুল ইসলাম বিপুল অর্থ-সম্পদের মালিক বনে গেছেন। যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পাঁচতলা বাড়ি, ঢাকার ভাষানটেক ও গাজীপুরে তার সম্পদ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে তিনদিন ব্যাপি কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১০

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১১

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১২

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৩

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৪

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৫

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৬

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৭

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৮

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৯

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

২০
X