কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, ৬ লাখ মানুষকে সরানোর নির্দেশ 

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ধেয়ে আসছে প্রচণ্ড শক্তিশালী ঝড় কাজিকি। এর আঘাত থেকে নিরাপদ রাখতে ৫ লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভিয়েতনাম সরকার। খবর বিবিসির

আবহাওয়ার খবরে বলা হয়েছে, শক্তিশালী এ ঝড়ের ফলে এরই মধ্যে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ কিলোমিটারে (১০৩ মাইল)।

সোমবার (২৫ আগস্ট) এটি উপকূলে আঘাত হানার সময় আরও শক্তিশালী হতে পারে।

ভিয়েতনামের কেন্দ্রীয় প্রদেশ থান হোয়া, কোয়ান ত্রি, হিউ অ্যান্ড ডা নাগের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাইফুন কাজিকি অগ্রসর হওয়ার কারণে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে এবং নৌকাগুলোকে সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝড়টি চীনের হাইনান দ্বীপ অতিক্রম করার পর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, ঝড়ের প্রভাবে ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

বিবিসির আবহাওয়া খবরে বলা হয়েছে, তাইওয়ানে প্রবেশ করার পর তাইফুন কাজিকি দুর্বল হয়ে পড়বে, তবে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ২০০ কিলোমিটারের কাছাকাছি। ঝড়ের কারণে ৩০০-৪০০ মিলিমিটার বৃষ্টিপাত এবং ২-৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।

বন্যার মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এএফপির বরাতে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন পরিস্থিতি অত্যন্ত গুরুতর। পর্যটকবাহী জাহাজ, মাছ ধরা নৌকা এবং মৎস্য চাষের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স ঝড়ের কারণে রবি ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশঙ্কা, গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগির মতোই এই ঝড়ও বিধ্বংসী হতে পারে। ইয়াগির আঘাতে শত শত মানুষের মৃত্যু হয়েছিল, যার মধ্যে শুধু ভিয়েতনামেই প্রাণ হারিয়েছিলেন ৩০০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১০

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১১

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১২

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৩

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৫

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৬

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৭

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৮

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৯

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

২০
X