কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

এজলাস। ছবি : কালবেলা
এজলাস। ছবি : কালবেলা

ঢাকার আশুলিয়ায় ১৬ বছর আগে শান্তা ইসলামকে হত্যার ঘটনায় করা মামলায় স্বামী বেলাল হোসেন কাজী ওরফে সালমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি এ রায় দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খান মো. জহিরুল ইসলাম সাজার বিষয় নিশ্চিত করে জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সালমানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলা এজাহার থেকে জানা যায়, সালমান বাইপাইলস্থ সাইকেল স্টোরে আর শান্তা গার্মেন্টসে চাকরি করতেন। তারা আশুলিয়ায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে ২০০৯ সালের ৫ জুন আশুলিয়ায় শান্তা ইসলামকে গলা টিপে হত্যা করেন সালমান।

এ ঘটনায় বাড়িওয়ালা সার্জেন্ট (অব.) আব্দুল মান্নান ওইদিনই আশুলিয়া থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে সালমানকে অভিযুক্ত করে একই বছরের ১০ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করেন আশুলিয়া থানার এসআই খন্দকার সামছুজ্জামান। ওই বছরের ৮ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৫ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আজ রায় দিলেন।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১০

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১১

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১২

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৩

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৪

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৫

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৬

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৭

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৯

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

২০
X