সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সরকারি ছুটি কবে?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরবি তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেছেন বলে মনে করেন মুসলমানরা। এ ছাড়া এই দিনেই তার ওফাত (ইন্তেকাল) হয়। তবে মুসলিমরা এ দিনে মহানবী (সা.)-এর জন্মোৎসব উদযাপন করে থাকেন।

১২ রবিউল আউয়াল উপলক্ষে দেশে এক দিনের সরকারি ছুটি থাকে। আজ রোববার (২৪ আগস্ট) রবিউল আউয়ালের চাঁদ দেখা ও ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এরপর দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি কবে, সে বিষয়ে জানানো হবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ ক্ষেত্রে রোববার চাঁদ দেখা গেলে সফর মাস ২৯ দিনে শেষ হবে।

এ হিসাবে আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ১২ রবিউল আউয়াল উদযাপিত হবে। আর যদি রোববার চাঁদ দেখা না যায়, তবে সফর মাসকে ৩০ দিন হিসাব করে আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

দেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে কিংবা ফ্যাক্স- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, হিজরি ৫৭০ খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী (সা.)। ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়াল তার ওফাত (ইন্তেকাল) হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

১০

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১১

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১২

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৩

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৪

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৫

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৬

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১৭

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১৮

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৯

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

২০
X