কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০২:৫০ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পুনেতে এক অদ্ভুত ও দুঃখজনক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে ভুগছিলেন পুনের বাসিন্দা বাপু কোমকার। তাকে বাঁচানোর জন্য তার স্ত্রী কামিনী কোমকার নিজের লিভারের একটি অংশ দান করেছিলেন। তবে লিভার প্রতিস্থাপনের পর দুজনেই মারা গেছেন।

অস্ত্রোপচার ১৫ আগস্ট হয়। হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, বাপু কোমকারের শারীরিক অবস্থার জটিলতা অত্যন্ত বেশি ছিল। অস্ত্রোপচারের পর তার অবস্থা দ্রুত খারাপ হয়ে যায় এবং দুদিন পর ১৭ আগস্ট তিনি মারা যান। এরপর ২১ আগস্ট কামিনী সংক্রমণের কারণে মৃত্যুবরণ করেন।

বাপু ও কামিনীর পরিবারের সদস্যরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে সাহ্যাদ্রি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার আন্তর্জাতিক চিকিৎসা প্রটোকল অনুযায়ী করা হয়েছিল। হাসপাতাল জানিয়েছে, বাপু কোমকার ঝুঁকিপূর্ণ রোগী ছিলেন এবং একাধিক জটিলতা ছিল। অস্ত্রোপচারের সময় সর্বোচ্চ চেষ্টা করা হলেও কার্ডিওজেনিক শকের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কামিনী কোমকারের শারীরিক অবস্থা অস্ত্রোপচারের পর প্রাথমিকভাবে ভালো থাকলেও পরে সেপটিক শক এবং মাল্টি-অর্গান ডিসফাংশনের কারণে তার মৃত্যু হয়। হাসপাতাল জানিয়েছে, আমরা সর্বোচ্চ মানের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি এবং কোমকার পরিবারের পাশে থাকার জন্য পূর্ণ সহায়তা অব্যাহত রাখব।

মহারাষ্ট্র স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এবং অস্ত্রোপচারের সব বিস্তারিত তথ্য সোমবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

১০

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

১১

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

১২

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১৪

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১৫

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৬

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৭

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৮

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৯

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

২০
X