বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। ছবি: সংগৃহীত

কয়েক মাস ধরেই গুঞ্জন ছড়িয়েছিল, মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে প্রতিবারই তিনি সেই খবর উড়িয়ে দেন। অবশেষে সোমবার (২৫ আগস্ট) নিজেই সুখবর দিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট কেক, যার ওপর আঁকা দুটি ক্ষুদ্র পায়ের ছাপ। সেখানে লেখা আছে—“1+1=3”। স্পষ্টতই, দম্পতির জীবনে আসতে চলেছে নতুন সদস্য।

পরিণীতি চোপড়ার ইনস্টাগ্রাম স্টোরি। ছবি : সংগৃহীত

ছবির সঙ্গে ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদপুষ্ট।’ এই ঘোষণা মুহূর্তেই স্পষ্ট করে, শিগগির বাবা-মা হতে চলেছেন পরিণীতি ও তার স্বামী, আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।

তবে এর ইঙ্গিত আগে থেকেই দিয়েছিলেন রাঘব। কয়েক সপ্তাহ আগে কপিল শর্মার শোতে তিনি মজা করে বলেছিলেন, শিগগির সুখবর দিতে চলেছেন তারা। সেই মুহূর্তে অবাক প্রতিক্রিয়া দেখিয়েছিলেন পরিণীতি। আজকের পোস্টে মিলল তারই প্রমাণ।

শুধু কেকের ছবি নয়, আরও একটি ভিডিও শেয়ার করেছেন তারা। সেখানে দেখা যায়, সকালে স্ত্রীকে নিয়ে হাঁটছেন রাঘব। কাজের ব্যস্ততার মাঝেও পরিণীতিকে সময় দিচ্ছেন তিনি—এ দৃশ্য ভক্তদের মন ছুঁয়ে গেছে।

খুশির খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তায় ভরে গেছে কমেন্ট বক্স। হাজারো ভক্ত ও শুভানুধ্যায়ী আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন এ দম্পতিকে।

২০২৩ সালে পরিণীতি ও রাঘবের বিয়ে হয়েছিল। মাত্র দুই বছরের মধ্যেই তাদের ঘরে আসছে নতুন অতিথি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X