কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

আমরা সাধারণত মেসেজ বা কল করতে চাইলে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যালের মতো অ্যাপ ব্যবহার করি- আর সেসব অ্যাপে লগ ইন করতে দরকার পড়ে ফোন নম্বরের। কিন্তু এবার এই ধারার বাইরে কিছু আনতে চলেছেন টেক জগতে সবসময় আলোচনায় থাকা ইলন মাস্ক।

আরও পড়ুন : ফ্যান চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

আরও পড়ুন : রাউটার চালালে মাসে কত টাকা বিদ্যুৎ খরচ হয় জেনে নিন

মাস্ক নিয়ে আসছেন একেবারে নতুন একটি মেসেজিং অ্যাপ- ‘এক্সচ্যাট’। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই অ্যাপ ব্যবহার করতে কোনো ফোন নম্বরের দরকার নেই! হ্যাঁ, ঠিকই পড়েছেন।

এক্সচ্যাটে কী কী সুবিধা থাকবে?

ফোন নম্বর ছাড়া চ্যাট ও কল : অ্যাপে মেসেজ পাঠানো, অডিও ও ভিডিও কল করা যাবে একদম সহজে, তাও ফোন নম্বর ছাড়াই।

গোপনতা ও নিরাপত্তা সর্বোচ্চ স্তরে : এতে থাকবে বিটকয়েনের মতো উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা ব্যবহারকারীদের তথ্যকে রাখবে নিরাপদ। বার্তা পাঠানোর পর চাইলে তা দুই পক্ষের চ্যাট থেকেই ডিলিট করা যাবে।

ক্ষণস্থায়ী মেসেজ : আপনার পাঠানো বার্তা কিছুক্ষণ পর নিজে থেকেই মুছে যাবে, অনেকটা টেলিগ্রাম বা স্ন্যাপচ্যাটের মতো।

ফাইল, ছবি শেয়ার : সহজেই ছবি, ডকুমেন্ট বা অন্যান্য ফাইল আদান-প্রদান করা যাবে।

পাসকোড সুরক্ষা : চার ডিজিটের পাসকোড দিয়ে মিলবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, মানে আপনার চ্যাট শুধু আপনিই দেখতে পারবেন।

এখনই কি ব্যবহার করা যাবে?

এক্সচ্যাটের বিটা ভার্সন (পরীক্ষামূলক সংস্করণ) আপাতত কেবল কিছু পেইড ইউজারদের জন্য চালু করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

আরও পড়ুন : ওয়াইফাইয়ের গতি কম? বাড়াবেন যে ১০ উপায়ে

আরও পড়ুন : সাবধান, ব্যাংক অ্যাকাউন্ট খালি হতে পারে এক কলেই

ইলন মাস্ক এক্সচ্যাটকে বলেছেন, ‘একেবারে নতুন ধরনের অ্যাপ।’ তার দাবি, এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো বড় বড় মেসেজিং অ্যাপগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।

এই অ্যাপ যদি সত্যিই মাস্কের প্রতিশ্রুতি মতো হয়ে থাকে, তাহলে মেসেজিং অ্যাপের দুনিয়ায় একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এখন দেখা যাক, ব্যবহারকারীরা এক্সচ্যাটকে কেমনভাবে গ্রহণ করেন।

সূত্র : ফোর্বস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১০

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১১

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১২

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১৩

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১৪

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৫

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৬

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৭

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৮

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৯

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

২০
X