কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শাহজালালে পেটে ‘স্বর্ণের বল’ নিয়ে ধরা পড়লেন চারজন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পেটের ভেতর স্বর্ণ লুকিয়ে দুবাই থেকে আসছিলেন চারজন। পৃথক ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে ধরা পড়েন তারা। এসব যাত্রী পেটের ভেতরে টেপ দিয়ে পেঁচানো ডিম আকৃতির স্বর্ণের বল বহন করছিলেন। যা প্রায় সাত কেজি হবে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার গভীর রাতে ও শনিবার ভোরের দিকে পৃথকভাবে তাদের গ্রেপ্তারের পর শনিবার চারজনের মধ্যে তিনজন প্রাকৃতিক উপায়ে সেই ‘ডিম’ বের করে দেন; একজনকে হাসপাতালে নিয়ে পেট থেকে স্বর্ণের বল বের করতে হয়।

উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন ছয় কেজি ৯৫৬ গ্রাম। যার মূল্য প্রায় সাত কোটি টাকা। শুক্রবার রাত আড়াইটার দিকে অবতরণ করা এমিরেটসের ফ্লাইটে ঢাকায় নামেন যাত্রী জসীম উদ্দিন (৪৭), লিটু মিয়া (৩৯) ও জুম্মন খান (৪৫)। তারপর ভোর ৫টায় ইউএস-বাংলার আরেকটি ফ্লাইটে নামেন আলী হোসেন নামের এক যাত্রী।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।

জিয়াউল জানান, বিমানবন্দরে নামার ওপর তাদের নজরদারি করে একটি গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও এপিবিএন’র কর্মকর্তারা। পরে তাদের আটক করে জানতে চাওয়া হয়, তাদের কাছে শুল্কযোগ্য কোনো পণ্য আছে কিনা।

তিনি বলেন, তারা অস্বীকার করলে তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। পরে উত্তরার হলি ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে এক্স-রে করলে পেটের ভেতর ডিম্বাকৃতির বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের বিমানবন্দরে ফিরিয়ে আনা হলে তিনজন প্রাকৃতিক কর্মের মাধ্যমে ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট বের করে দেন।

আরেকজনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের সহায়তায় স্বর্ণের বল বের করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা জিয়াউল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১০

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১১

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১২

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৩

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৫

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৭

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

১৯

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

২০
X