ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচিতে বাগছাস

ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে বাগছাসের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে বাগছাসের অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাবি শাখার নেতাকর্মীরা।

শনিবার (২৪ মে) দুপুর দেড়টায় ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন বাগছাসের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মহির আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি, যুগ্ম সদস্য সচিব তানজিনা তানিম হাফসা প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বাগছাস নেতাকর্মীরা ‘ডাকসু আমার অধিকার, রুখে দেয় সাধ্য কার’; ‘উই ওয়ান্ট ডাকসু, জাস্টিস ফর সাম্য’; ‘গোলামী না ডাকসু, ডাকসু ডাকসু’; ‘ডাকসুর তফসিল, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে আজ শনিবার দুপুরে ডাকসু নির্বাচন ইস্যুতে জরুরি সভায় বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এ আলোচনার পরেই ডাকসু নিয়ে ঢাবি প্রশাসনের অবস্থান জানা যাবে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X