হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৬:৫৬ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০৮:২৭ এএম
অনলাইন সংস্করণ

বদলে গেল হাবিপ্রবির ৬ হল ও একটি ভবনের নাম

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৬টি আবাসিক হল এবং একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয়-২৪ হল, তাজউদ্দীন আহমেদ হলের পরিবর্তে শহীদ আবরার ফাহাদ হল, শেখ রাসেল হলের পরিবর্তে শহীদ নূর হোসেন হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিবর্তে বেগম রোকেয়া হল, আইভি রহমান হলের পরিবর্তে নবাব ফয়জুন্নেসা হল এবং ড. এম. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন নামকরণ করা হয়েছে।

এ ছাড়া শেখ সায়েরা খাতুন হলের নাম পরিবর্তন করে বেগম খালেদা জিয়া হল নামকরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বেগম খালেদা জিয়া হলের নামকরণ করার বিষয়টি তার পরিবারের সদস্যগণের সম্মতি সাপেক্ষে চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্ত সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ভবনের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত কমিটি গুগল ফরম তৈরি করে সবার মধ্যে তা প্রচারসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে মতবিনিময় এবং গুগল ফরম পূরণ পর্যালোচনাপূর্বক সদস্যবৃন্দের ঐকমত্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এবং ভবনসমূহের বিদ্যমান নামের বিপরীতে নতুন নামকরণ করে অনুমোদনের জন্য সুপারিশ প্রদান করেন। উক্ত কমিটির সুপারিশে গত ২৯ মে অনুষ্ঠিত ৫৯তম রিজেন্ট বোর্ডের সভায় ৯নং আলোচ্য বিষয়ের মাধ্যমে উপস্থাপিত হলে, কমিটির সুপারিশসমূহে আংশিক সংশোধন সাপেক্ষে বোর্ড অব রিজেন্টস অনুমোদন প্রদান করে। সেই অনুমোদন বাস্তবায়নে অফিস আদেশ জারি করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X