স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলে নতুন নামে চট্টগ্রাম-রাজশাহী-সিলেট

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

আসন্ন বিপিএল ২০২৫-২৬ মৌসুমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালিকানা পরিবর্তনের পরও নিয়ম অনুযায়ী পুরোনো দলের নাম পরিবর্তন করা যাবে না—তবে যেসব দল নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নাম প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি পর্যন্ত চলতে পারে বিপিএলের ১২তম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি মাথায় রেখেই এমন সম্ভাব্য সূচি নির্ধারণ করেছে আয়োজক কমিটি।

বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার পর নামগুলো চূড়ান্ত করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস আগের নামেই অংশ নেবে। তবে নতুন আঙ্গিকে মাঠে নামবে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির নতুন নাম ‘চিটাগং রয়েলস’, রাজশাহীর নাম ‘রাজশাহী ওয়ারিয়র্স’ আর সিলেটের নাম ‘সিলেট টাইটানস’।

সাম্প্রতিক মালিকানা পরিবর্তনের পর নতুন পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা বণ্টনও নির্ধারিত হয়েছে।

রংপুর রাইডার্স – টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)

ঢাকা ক্যাপিটালস – চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)

চিটাগং রয়েলস – ট্রায়াঙ্গাল সার্ভিস

রাজশাহী ওয়ারিয়র্স – নাবিল গ্রুপ

সিলেট টাইটার্গস – ক্রিকেট উইথ সামি

এই পরিবর্তনের মধ্য দিয়ে বিপিএলের আসন্ন আসরে পুরোনো দলগুলোর পাশাপাশি নতুন নামে নতুন উদ্যমে মাঠে নামবে তিনটি শহরের দল।

চূড়ান্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজি:

১. রংপুর রাইডার্স

২. ঢাকা ক্যাপিটালস

৩. সিলেট টাইটানস

৪. রাজশাহী ওয়ারিয়র্স

৫. চিটাগং রয়েলস

বিপিএলের এই নতুন কাঠামো নিয়ে ক্রিকেট মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনার ঝড়। এখন চোখ অপেক্ষায় টুর্নামেন্ট শুরুর দিনক্ষণে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১০

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১২

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৩

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৪

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৫

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৬

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৭

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৮

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৯

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

২০
X