কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

গবেষণা উৎকর্ষতা সম্মাননা অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
গবেষণা উৎকর্ষতা সম্মাননা অনুষ্ঠানে আইইউবিএটির শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি প্রদান এবং উৎসাহ জোগাতে ‘গবেষণা উৎকর্ষতা সম্মাননা অনুষ্ঠান ২০২৫’ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের আয়োজনে এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গবেষণাভিত্তিক শিক্ষা সংস্কৃতিকে আরও শক্তিশালী করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানভিত্তিক অবদান তুলে ধরা। এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে আইইউবিএটির সুদৃঢ় অঙ্গীকারের একটি প্রতিফলন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস।

উপাচার্য তার বক্তব্যে বলেন, আইইউবিএটির শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা একটি অপরিহার্য মাধ্যম। এ ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. জাহিদ হোসেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত গবেষকদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X