স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তিন দশকের নিরবচ্ছিন্ন শ্রম, মাঠঘেঁষা অনুসন্ধান আর ক্রীড়া সাংবাদিকতায় নেতৃত্বের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক রানা হাসান। নেপালে আয়োজিত এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন দেশের এই বরেণ্য ক্রীড়া সাংবাদিক।

নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আয়োজিত বার্ষিক স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এশিয়া স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ড পান রানা হাসান। নেপালের পোখারায় অনুষ্ঠিত এবারের অনুষ্ঠানে তিন দশক ধরে ক্রীড়া সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো—গত ২১ বছর ধরে এই পুরস্কার অনুষ্ঠান নেপালের কাঠমান্ডুতেই অনুষ্ঠিত হলেও এবারই প্রথম রাজধানীর বাইরে পোখারায় আয়োজন করা হয়। একই সঙ্গে এটিই প্রথমবার, যখন নেপালের বাইরে কোনো ক্রীড়া সাংবাদিককে এই সম্মাননায় ভূষিত করা হলো।

এই পুরস্কার প্রদান করা হয় ক্রীড়া লেখক ও সাংবাদিকদের বৈশ্বিক সংগঠন AIPS-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে। নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরামের তত্ত্বাবধানে এশিয়া জার্নালিস্ট অ্যাওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে সেরা কোচ, সেরা পুরুষ ও নারী খেলোয়াড় এবং আজীবন সম্মাননাও প্রদান করা হয়।

বর্তমানে রানা হাসান দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি যমুনা টিভি ও সমকাল পত্রিকায় ক্রীড়া সম্পাদক ছিলেন। পাশাপাশি দৈনিক যুগান্তর ও মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতা করেছেন। সাংবাদিকতার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য—তিনি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১০

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১১

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১২

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৩

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৪

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৭

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৮

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৯

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

২০
X