জবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

জবি রোভার স্কাউটের দীক্ষা ক্যাম্পের উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিনব্যাপী বার্ষিক তাঁবুবাস, দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে মুক্তমঞ্চে এ ক্যাম্পের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহে শৃঙ্খলা রক্ষায় রোভারবৃন্দ সবসময় কার্যকর ভূমিকা রাখে। রোভার স্কাউটের মতো সহশিক্ষা কার্যক্রমগুলোকে একাডেমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীরা সেমিস্টারে ক্রেডিট লাভের সুযোগ পেতে পারে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যদিও বাস্তবায়নে কিছু সময় লাগতে পারে।

নতুন রোভারদের উদ্দেশ্যে তিনি বলেন, এই তিনদিনের ক্যাম্প থেকে প্রাপ্ত দীক্ষা ও প্রশিক্ষণ ভবিষ্যৎ জীবনে তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সীমিত সম্পদের মধ্যেও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সুযোগ-সুবিধা বৃদ্ধির কথা বলেন।

প্রসঙ্গত, গাজীপুরের বাহাদুরপুরে অবস্থিত রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৪ জুলাই মহাতাঁবু জলসা এবং ৫ জুলাই দীক্ষা ও ব্যাজ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে এই তিনদিনব্যাপী ক্যাম্পের সমাপ্তি ঘটবে। এবারের ক্যাম্পে জবি রোভার স্কাউট গ্রুপ থেকে ১৩৩ জন নতুন সহচর দীক্ষা গ্রহণ করবেন।

জবি রোভার স্কাউট গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মো. মিন্টু আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার কমিশনার মু. ওমর আলী, এলটি এবং জবি রোভার স্কাউট গ্রুপ লিডার অধ্যাপক ড. আবু লায়েক। অনুষ্ঠানে রোভার ইন কাউন্সিলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জবি রোভার ইন-কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রিফাত রায়হান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মেহেদি হাসান। এছাড়াও একাডেমিক ফলাফলের ভিত্তিতে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কৃতী রোভারদের ক্রেস্ট প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X