জবি প্রতিনিধি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১১:৪০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১২:৫১ এএম
অনলাইন সংস্করণ

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনাসভা করে সনাতনী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনাসভা করে সনাতনী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষার্থী জোবায়েদ হত্যার ঘটনায় পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শোকাহত। পবিত্র দীপাবলির দিনে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনাসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।

সোমবার (২০ অক্টোবর) দীপাবলির দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রার্থনার মাধ্যমে জোবায়েদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্বালন করা হয় এবং মোমবাতি হাতে বিশ্ববিদ্যালয়ে মৌন পদযাত্রা করেন। এ সময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সনাতনী মানবাধিকার সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ সনাতনী শিক্ষার্থীরা জোবায়েদের স্মরণে শোকের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে।

এ সময় বক্তব্য রাখেন রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায় ও সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক নেতাকর্মী। রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায় বলেন, জোবায়েদের মৃত্যুতে আমরা মর্মাহত এবং শোকাহত। মৌন পদযাত্রার মাধ্যমে আমরা সব জবিয়ানদের কাছে শোক বার্তা পৌঁছে দিয়েছি।

হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার বলেন, আমরা প্রদীপ প্রজ্বালের মাধ্যমে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করবো এবং জোবায়েদের আত্মার শান্তি কামনা করি।

উপস্থিত বিভিন্ন সনাতনী ও মানবাধিকার সংগঠনের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সহপাঠী জোবায়েদের সঙ্গে স্মৃতিবিজড়িত ঘটনা তুলে ধরেন।

উল্লেখ্য, রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

আরও চার বিশ্ববিদ্যালয়ের ৫ প্রোভিসি নিয়োগ

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ফুটবল খেলে ঘরে ফেরা হলো না ২ শিশুর

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসরায়েল থামতে না থামতেই নতুন উত্তেজনা শুরু যুক্তরাষ্ট্র-ইরানের

দেশে স্বর্ণের বাজারে বড় পতন

পুশইন ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি

আগুনে পুড়ল ৭ দোকান, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে আজ স্বর্ণের বাজারদর

১০

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

১১

এই না হলে মেসি? মাঠে নেমে গোল করেই জানিয়ে দিলেন বার্তা

১২

বিএনপি নেতার মাথা ফাটালেন আরেক নেতা

১৩

হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু

১৪

বাহরাইন ও জর্ডানে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

১৫

বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় জয় আর্জেন্টিনার

১৬

মাঠে নেমেই মেসির ঝলক, পেনাল্টিতে এগিয়ে আর্জেন্টিনা

১৭

ঝড়ে লন্ডভন্ড ৩ গ্রাম

১৮

পাল্টা হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরান

১৯

অ্যাপাচি হেলিকপ্টারের ঘটনায় ইরানে হামলার পক্ষে ট্রাম্প

২০
X