জবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে : জবি উপাচার্য 

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকালে জবি উপাচার্য। ছবি : কালবেলা
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকালে জবি উপাচার্য। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে। তার আগেও হতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিন দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়ে শিক্ষার্থীদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীরা দাবি উত্থাপন করলে উপাচার্য বলেন, আমরা যোগাযোগ নিয়মিত করছি। আজও দুপুর ১২টার দিকে তানজিম উদ্দিন স্যারের সঙ্গে যোগাযোগ হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা লিখিত রোডম্যাপ চাইলে উপাচার্য বলেন, আমাদের নীতিমালা পাঠানো হয়েছে। সেটা অনুমোদন হলেই আমরা রোড ম্যাপ দিব। তা না হলে সে রোড ম্যাপের কোনো ভিত্তি থাকবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত জকসু বিধি শিগগিরই অনুমোদিত হবে আশা করছি। অনুমোদিত বিধি অনুসারে ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন সম্ভব হবে।

এছাড়া ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নের ব্যাপারে তিনি বলেন, ক্যান্টিনে খাওয়ার মান বাড়ানোর জন্য কমিটি ইতোমধ্যে এক্টিভেট করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে দৃশ্যমান উন্নতি হবে ইনশাআল্লাহ।

এর আগে এদিন দুপুর থেকে জকসুর রোড ম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাদের দাবি সমূহ হলো, দাবিসমূহ হলো, শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে, তা নির্দিষ্ট করতে হবে; ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে; ক্যাফিটেরিয়ার ভর্তুকি প্রদান করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধি ও শীততাপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।

এ ছাড়া এদিন সম্পূরক বৃত্তি এবং জকসু নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) -এর সঙ্গে সাক্ষাৎ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। এ সময় ইউজিসিকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু আইন পাসের আলটিমেটাম দেন তারা। ছাত্রশিবিরের শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান, জবি শিবিরের সামনেই অর্থ উপদেষ্টার কাছে বিশেষ বৃত্তির চিঠি পাঠিয়েছেন ইউজিসির চেয়ারম্যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১০

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১২

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৪

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৬

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৭

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৮

আজকে স্বর্ণের বাজারদর

১৯

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

২০
X