মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাভাবিপ্রবিতে বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্ব বিষয়ে সেমিনার

বাংলাদেশ-চীন ইকোনমিক পার্টনারশিপ আন্ডার দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শীর্ষক সেমিনারে অতিথি ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
বাংলাদেশ-চীন ইকোনমিক পার্টনারশিপ আন্ডার দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শীর্ষক সেমিনারে অতিথি ও শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘বাংলাদেশ-চীন ইকোনমিক পার্টনারশিপ আন্ডার দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

‎বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার ও সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ উদ্যোগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকীন ও চীনের সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল রিলেশন্সের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মারুফ হাসান।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক মোহাম্মদ হাদিফুর রহমান।

‎বক্তারা সেমিনারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) কাঠামোর আওতায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারত্বের সম্ভাবনা, চ্যালেঞ্জ, বিনিয়োগ-বাণিজ্য ও অবকাঠামো উন্নয়নসহ প্রাসঙ্গিক নীতিগত দিকগুলো নিয়ে আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকগণ অংশগ্রহণ করেন।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা করেছে, এ সেমিনার থেকে বাংলাদেশের অর্থনৈতিক কৌশল ও আঞ্চলিক সংযোগ বিষয়ে অংশগ্রহণকারীরা গুরুত্বপূর্ণ ধারণা ও নীতিগত ইনসাইট লাভ করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১০

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১১

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১২

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৩

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৪

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৫

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৬

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৭

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৮

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১৯

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

২০
X