কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক সম্পৃক্ততায় ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সেমিনার

ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সেমিনার। ছবি : সংগৃহীত
ভর্তি প্রক্রিয়ার মানোন্নয়নে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে সেমিনার। ছবি : সংগৃহীত

শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়ায় গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক সম্পৃক্ততার গুরুত্ব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। সেই ভাবনা থেকেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আয়োজন করে একটি শিক্ষককেন্দ্রিক সেশন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘শিক্ষক সম্পৃক্ততার মাধ্যমে ভর্তির মান উন্নয়ন’ শীর্ষক এই সেশন।

সেশনটি পরিচালনা করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড জাহিদ হাসান। তিনি বলেন, শিক্ষার্থী ভর্তির শুরুতেই একাডেমিক প্রস্তুতি, মানসিকতা ও উপযোগিতা যাচাই করা গেলে শিক্ষাজীবনের পুরো যাত্রাটাই হয় আরও কার্যকর। এক্ষেত্রে শিক্ষকদের সক্রিয় ভূমিকা ভর্তির গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান প্রফেসর ড. শহিদুল ইসলাম খান। তিনি শিক্ষার্থী নির্বাচনের প্রতিটি ধাপে একাডেমিক বিভাগগুলোর সম্পৃক্ততা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। ভর্তি প্রক্রিয়ায় শিক্ষক সম্পৃক্ততা জরুরি কারণ— শিক্ষকরা যুক্ত থাকলে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক প্রস্তুতি, বিশ্লেষণী ক্ষমতা ও আগ্রহ মূল্যায়ন সম্ভব হয়, ড্রপআউট ও ভুল বিষয় নির্বাচনের ঝুঁকি কমে, ভর্তির আগেই দিকনির্দেশনা পেলে শিক্ষার্থী সচেতন সিদ্ধান্ত নিতে পারে। দীর্ঘমেয়াদে উচ্চশিক্ষার গুণগত মান উন্নত, ফলাফল ও গ্র্যাজুয়েটের দক্ষতায় প্রভাব ফেলে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রক্টর আনিসুর রহমান এবং প্রশাসন ও শিক্ষার্থী বিষয়ক দপ্তরের পরিচালক মিসেস আফরোজা হেলেনও বক্তব্য প্রদান করেন। তারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীবান্ধব ও মানসম্মত ভর্তি ব্যবস্থার গুরুত্ব ও পদ্ধতি তুলে ধরেন।

স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের উদ্যোগে আয়োজিত এই সেশনের উদ্দেশ্য ছিল ভর্তি প্রক্রিয়ায় একাডেমিক বিভাগ ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও সুসংহত করা— যাতে যোগ্য শিক্ষার্থী নির্বাচন, মূল্যায়ন ও ধরে রাখার প্রক্রিয়া আরও ফলপ্রসূ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X