কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৫:১৮ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ
ডাকসু নির্বাচন

ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব। ছবি : সংগৃহীত
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার তারিখ শেষ হয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বার্তা দিয়েছেন আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্যা গালিব।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ বার্তা দেন।

পোস্টে মির্যা গালিব বলেন, ডাকসু নির্বাচন সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা আনন্দঘন পরিবেশ চলছে। আশা করি, শেষ পর্যন্ত এই সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে। ডাকসু নিয়ে আমার আলমা মাটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রছাত্রী ভাইবোনদের প্রতি কয়েকটা কথা-

এক, যারা ঠিকঠাক মতো পড়াশোনা না করে বছরের পর বছর ক্যাম্পাসে পড়ে থাকে শুধু রাজনীতি করার জন্য— তাদের ভোট দিয়েন না প্লিজ। তারা নিজের জীবনের ভবিষ্যৎও জানে না, আর অন্য কারোটা গড়ার কাজেও নেতৃত্ব দিতে পারবে না।

দুই, যারা পাঁচ মিনিট কথা বললেও কথা শুরু করে অমুক-তমুক নেতার নাম স্মরণ করে— তারা যদি এই অভ্যাস না বদলায়, তাহলে তাদেরও ভোট দিয়েন না। যে মাথার ওপর থাকা জনৈক নেতার নাম ছাড়া কথা বলতে পারে না, সে কোনো দিনও স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে না। তার নিয়তিই হলো, আরেকজনের কথা শুনে চলা, আরেকজনের উদ্দেশ্য সার্ভ করা।

তিন, এক প্যানেলের সবাইকে ভোট দিয়েন না। প্রত্যেক পদের জন্য সবচেয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েন। যে প্রার্থীর পড়াশোনা ভালো, আচার-ব্যবহার মার্জিত, সুন্দর করে কথা বলতে পারে, কথায় ও কাজে সততা বজায় রাখে, নেতৃত্বের গুণ আছে— সেই ধরনের প্রার্থীকে ভোট দিয়েন। হ্যাপি লীগ-ফ্রি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১০

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১১

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৩

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৪

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৫

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৬

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৭

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৮

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৯

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

২০
X