ইসলাম ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাফেজ্জী চ্যারিটেবলের উপদেষ্টা হলেন আ ফ ম খালিদ হোসেন ও মো. ইলিয়াস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সেবামূলক প্রতিষ্ঠান হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের (এইচসিএসবি) উপদেষ্টা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও সাবেক মেজর জেনারেল আবু নাসের মো. ইলিয়াস।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাফেজ্জী চ্যারিটেবলের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই দুজন উপদেষ্টার জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্ব সংস্থার মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, জবাবদিহিমূলক এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে অধিক গ্রহণযোগ্য করে তুলবে।

এতে আরও বলা হয়, উপদেষ্টা হিসেবে তারা সংস্থাটির নীতিনির্ধারণী দিকনির্দেশনা প্রদান, দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়নে পরামর্শ, মানবিক কার্যক্রমে গভর্ন্যান্স, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংস্থার প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধিতে দিকনির্দেশনা, বৃহৎ মানবিক প্রকল্প, জরুরি সহায়তা কার্যক্রমে অভিজ্ঞতা ও পরামর্শ প্রদান এবং সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের জন্য নৈতিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মানদণ্ড নির্ধারণে কাজ করবেন।

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল গাজায় ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মানবিক সহায়তা নিয়ে কাজ করেছে সুদানেও। এ ছাড়াও দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য কাজ করছে সংস্থাটি। চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের সার্বিক পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণ করছে অসহায় মানুষদের মাঝে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১০

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১১

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৪

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৮

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০
X