দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটক। ছবি : কালবেলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আর্থিক অনিয়মের ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জারি করা হয়। পরে গত রবিবার (২৪ আগস্ট) তা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছায়। বরখাস্ত থাকাকালে নিয়ম অনুযায়ী তারা খোরপোশ ভাতা পাবেন।

বরখাস্তদের মধ্যে রয়েছেন—বিশ্ববিদ্যালয়ের অর্থ–হিসাব শাখার উপপরিচালক রাজিব মিয়া ও ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ঈসা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্যের অনুমোদনের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

দুদকের অনুসন্ধান দল জানায়, কর্মকর্তা–কর্মচারীদের ঋণের কিস্তি জমা না করে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৭ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল ক্যাম্পাসে অভিযান চালায়।

অর্থ-হিসাব বিভাগ আরও জানায়, ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জিপিএফ তহবিল থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য ঋণ কর্মসূচি চালু রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X