মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত : ছাত্রদল নেতা আমান

রাবিতে শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। ছবি : কালবেলা
রাবিতে শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। তার দাবি, নির্বাচন ঘোলাটে করা ও পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যে জামায়াত পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে শাখা ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের সভাপতির প্রার্থিতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাবি ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আমানউল্লাহ আমান বলেন, ‘ছাত্রশিবিরের মূল সংগঠন জামায়াতে ইসলামী। তারা এ মুহূর্তে কোনো নির্বাচন চায় না। নির্বাচনের পরিবেশ নেই— এটা প্রমাণ করতে সারা দেশে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে দিচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাসহ সাম্প্রতিক প্রায় সব ঘটনার উভয়পক্ষেই জামায়াতের লোকজন ছিল। ভেতরে ঢুকে ‘স্যাবোটাজ’ তৈরি করে পরিস্থিতি ঘোলাটে করছে এবং তারপর বলছে দেশে নির্বাচনের পরিবেশ নেই। মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রই তারা করছে, কিন্তু মানুষ এখন তা বুঝে ফেলেছে।’

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট করা ওই নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকির প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শিবির সবসময় দাবি করে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না। তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী কর্মীকে হেনস্তা করেছে, সেটাও কি চেইন অব কমান্ডের ভেতরে? যদি তাই হয়, তবে এটিই তাদের প্রকৃত আদর্শিক অবস্থান।’

রাকসু নির্বাচন প্রসঙ্গে আমান অভিযোগ করেন, ‘শিবিরকে জেতানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পরিকল্পিতভাবে কাজ করছে। পুরো প্রশাসনই জামায়াতকরণ হয়ে গেছে। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোনো রগ কাটার ইতিহাস ফিরতে দেওয়া হবে না— আমরা আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তা হতে দেব না।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্যারিস রোডে গিয়ে অবস্থান কর্মসূচিতে মিলিত হয়।

কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জহুরুল হক সরদারসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বেশ কয়েক দিন থেকে রাবি ক্যাম্পাসে আন্দোলন করে আসছিল শাখা ছাত্রদল। এরই অংশ হিসেবে এবং আরও বেশ কিছু ইস্যুতে মঙ্গলবার তারা এই কর্মসূচি পালন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X