মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাত ১১টার পর হলে ঢোকায় রাবির ৯১ ছাত্রীকে তলব, অতঃপর...

জুলাই ৩৬ হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা
জুলাই ৩৬ হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ আবাসিক হলে রাত ১১টার পর ঢোকায় ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দিয়েছিল হল প্রশাসন। তবে শিক্ষার্থীদের সমালোচনার মুখে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই নোটিশ প্রত্যাহার করে নতুন নোটিশ জারি করে হল প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ১১টার পর দেরিতে হলে ফেরার যে নোটিশ দেওয়া হয়েছিল অনিবার্য কারণবশত তা প্রত্যাহার করা হলো।

এর আগে সোমবার (০১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হলটির প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই ৩৬ হলের অনাবাসিক ও গণরুমের ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, দেরিতে (রাত ১১টার পর) হলে ফেরার কারণে নিম্নে উল্লিখিত ছাত্রীদের ক্রমিক নম্বর ১-৪৫ পর্যন্ত মঙ্গলবার এবং ক্রমিক নম্বর ৪৬-৯১ পর্যন্ত রোজ বুধবার বিকেল ৪টায় প্রাধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো।’

গতকাল এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

প্রাধ্যক্ষের পদত্যাগের দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও আসন্ন রাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী তাসিন খান ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, ‘আমি ভাবছি রাত ১১টার পর হলে কোনো দুর্ঘটনা বা সমস্যা হলেও জুলাই ৩৬ হলের প্রভোস্ট ম্যাম মনে হয় উপস্থিত হতে পারবেন না। সেফটি ইস্যু তো ওনারও আছে... ওনিও একজন নারী... এসব প্রতিবন্ধকতা বিবেচনা করে ওনার এই দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া উচিত।’

সামাজিক ও অধিকারভিত্তিক সংগঠন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন ফেসবুকে লিখেছেন, ‘জুলাই ৩৬ হলে রাত ১১টার পর ফেরা শিক্ষার্থীদের নাম তালিকা নোটিশ বোর্ডে ঝুলিয়ে এমন নির্দেশনা দিয়েছে হল প্রশাসন। বিষয়টা মানহানিকর বলে মনে করছেন অনেক নারী শিক্ষার্থী।’

তবে নুসরাত ইসলাম নামের আইডি থেকে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপে একজন লিখেছেন, ‘এদের মধ্যে কারও যদি কিছু হতো বা কারও সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটত, দায় আপনি নিতেন? এত উদার হওয়া ভালো নয়। মেয়েদের চলাচলে শালীনতা বজায় রাখাই উত্তম। কাজ শেষ হওয়ার পর নিরাপদ আবাসস্থলে সবাইকে ফেরা উচিত।’

রাকসু নির্বাচনে মহিলাবিষয়ক সম্পাদক পদপ্রার্থী পরিচয় দিয়ে সাইয়িদা হাফসা নামের আইডি থেকে লিখেছেন, ‘এটা নিয়ে অনেকেই নানা মন্তব্য করছেন। কিন্তু বিষয়টি একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা প্রয়োজন। রাত ১১টার পর বাইরে থাকার যৌক্তিক কোনো কারণ দেখি না। যদি যৌক্তিক কারণ থাকে তাহলে আপনাদের নিয়ে যখন বসবে, তখন তা যৌক্তিকভাবে উপস্থাপন করলেই তো হয়ে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে জুলাই-২৬ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লাভলী নাহার বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভালোর কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এটা নিয়ে সমালোচনা হচ্ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা সেই বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করেছি।’

তিনি আরও বলেন, ‘তারা সবাই আমাদের সন্তানের মতো। তাদের খেয়াল রাখা আমাদের দায়িত্ব। নিরাপত্তার স্বার্থেই ছাত্রীদের ডাকা হয়েছে, এখানে অন্য কোনো কারণ নেই। তবে যারা একদিন দেরি করে এসেছে, তাদেরও তালিকায় রাখা হয়েছে, এটা ভুল হয়েছে। দেরি হতেই পারে, তবে সামনে রাকসু নির্বাচন ঘিরে যেন কোনো ধরনের বিপদ না হয়, সতর্কতা অবলম্বনের জন্যই তাদের ডাকা হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X