কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যে কেন্দ্রে ভোট দেবেন শিবিরের সাদেক কায়েম ও ফরহাদ

সাদেক কায়েম ও ফরহাদ | ছবি : সংগৃহীত
সাদেক কায়েম ও ফরহাদ | ছবি : সংগৃহীত

রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলবে।

জানা গেছে, আলোচিত প্রার্থীদের মধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন শিবির সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মুহা. মহিউদ্দিন খান ।

একই কেন্দ্রে ভোট দেবেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. আবিদুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম। এ ছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের জিএস পদপ্রার্থী আল সাদী ভুঁইয়াও এই কেন্দ্র ভোট দেবেন।

সিনেট ভবন কেন্দ্রে ভোট দেবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের ও ছাত্রদলের প্যানেলের এজিএস পদপ্রার্থী তানভীর আল হাদি মায়েদ।

ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে ভোট দেবেন বামপন্থি ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদের ভিপি পদপ্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি।

এ ছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন বাম জোটের জিএস পদপ্রার্থী মেঘ মল্লারবসুসহ এ প্যানেলের এজিএস জাবির আহমেদ জুবেল। আর ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ভোট দেবেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X