মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইয়ুথ ভলানটিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাকসু প্রার্থী দ্বীপ

প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার নেন দ্বীপ মাহবুব। ছবি : কালবেলা
প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার নেন দ্বীপ মাহবুব। ছবি : কালবেলা

দেশপ্রেমে বীরত্ব ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ‘ইয়ুথ ভলানটিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের শিক্ষার্থী এবং আসন্ন রাকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী দ্বীপ মাহবুব।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দ্বীপ মাহবুব পাবনা জেলার সুজানগর উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের কামারদুলিয়া নিবাসী মৃত আব্দুল হাই শেখের কনিষ্ঠ সন্তান। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা গ্রামের তাঁতীবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাঁতিবন্ধ মাধ্যমিক বিদ্যালয় থেকে শেষ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হোন রাজশাহী শাহ মাখদুম কলেজের মানবিক শাখায়। সেখান থেকে জিপিএ ৫ নিয়ে সফলতার সঙ্গে উচ্চমাধ্যমিক শেষ করেন।

বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিবিএ অষ্টম ব্যাচে অধ্যায়নরত। দ্বীপ মাহবুব ২০২৪ এর জুলাই বিপ্লবে আওয়ামী লীগের গুলিতে একটি চোখ হারান। এ সময় একটি গুলি তার মস্তিষ্কে আঘাত হানে। দীর্ঘ ৫ মাস চিকিৎসা শেষে সুস্থ হলেও শরীরের একপাশ অবশ হয়ে যায়।

ইয়ুথ ভলানটিয়ার অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে জানতে চাইলে দ্বীপ মাহবুব বলেন, সব শুকরিয়া মহান আল্লাহর প্রতি, যিনি আমাকে এতটা সম্মানিত করেছেন। চব্বিশের জুলাইতে দেশের একজন সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আন্দোলনে অংশগ্রহণ, অন্য কোনো চাওয়া-পাওয়া ছিল না। কোটার যৌক্তিক সংস্কার ও আমার ভাইয়েদের খুনের বিচারের দাবিতে রাজপথে নামা এবং সর্বশেষ দেশের জন্য নিজের একটা অঙ্গ (চোখ) উৎসর্গ করার সৌভাগ্য হয়। আজকে আমি যে সম্মান পেয়েছি সেটা জুলাইতে একটু বলিদানের প্রতিফলন হিসেবে দেখছি। ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমার এই ক্ষুদ্র ত্যাগকে স্বীকৃতি দেওয়ার জন্য।

তিনি আরও বলেন, জুলাই পরবর্তীতে বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা আমাকে দমিয়ে রাখতে পারেনি, সমস্যা নিয়েই আবারো পড়াশোনা এবং পূর্বের ন্যায় সকল কাজে অংশগ্রহণ করি। তারই অংশ হিসেবে বর্তমানে রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছি। এছাড়া ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের স্বেচ্ছাসেবী হিসেবেও কাজ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X