মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে জকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

অবশেষে প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৭ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোডম্যাপ অনুযায়ী, ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন এবং কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশন ১১তম দিনে তপশিল প্রস্তুত ও ঘোষণা করবে।

রোডম্যাপে উল্লেখ করা হয়, ৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও কার্যক্রম শুরু (প্রভিশনাল, বিধি এলে যে অনুযায়ী চূড়ান্ত হবে)।

ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন, ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জকসু নির্বাচন নীতিমালা ও আচরণবিধি প্রণয়ন, জকসু নির্বাচন তপশিল প্রস্তুত ও ঘোষণা, ভোটার তালিকা প্রস্তুত, খসড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধন (আপত্তি/অন্তর্ভুক্তিসহ), চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, কমিশন নির্ধারণ করবে, মনোনয়ন জমা দান, মনোনয়ন বাছাই, মনোনয়নে আপত্তি (যদি থাকে) নিষ্পত্তিকরণ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রচার নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ ও অফিসিয়াল ফলাফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর। এই বিষয়গুলো সংবিধি/বিধি মোতাবেক রোডম্যাপ বাস্তবায়িত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X