জবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

২৫ সেপ্টেম্বরের মধ্যে জকসু নীতিমালা পাসের দাবি জবি শিবিরের

বক্তব্য রাখছেন রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন রিয়াজুল ইসলাম। ছবি : কালবেলা

চলতি মাসের ২৫ সেপ্টেম্বরের মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নীতিমালা পাসের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ‎ ‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসি কার্যালয়ে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি রিয়াজুল ইসলাম।

রিয়াজুল ইসলাম বলেন, ‘ইউজিসি চেয়ারম্যান জানতেনই না যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে জকসু নীতিমালা পাঠানো হয়েছে। অন্যরা জানলেও তার না জানাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুস্পষ্ট ব্যর্থতা। প্রশাসনের অবহেলা করার কারণেই নীতিমালাটি ইউজিসি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছেনি।’

‎তিনি আরও বলেন, ‘ইউজিসি চেয়ারম্যান আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী সপ্তাহের প্রথম দিকেই বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। যেহেতু আইনটি তারা ইতোমধ্যে পর্যালোচনা করেছেন, এটি সম্পন্ন করতে খুব বেশি সময় লাগার কথা নয়। তাই আমরা জোর দাবি জানাচ্ছি, চলতি মাসের ২৫ সেপ্টেম্বরের মধ্যেই যেন জকসু নীতিমালা পাস হয়।’

‎এ সময় জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহীম খলীল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১০

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১১

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১২

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৩

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৪

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৫

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৬

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৭

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

১৮

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১৯

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

২০
X