কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নানা আয়োজনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আফতাবনগরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়টিতে এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণিতে প্রায় ১৮০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলি, একাডেমিক কাঠামো, আচরণবিধি ও বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ নিজ বিষয় উপযোগী করে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড-এর চেয়ারপারসন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য, অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য, অধ্যাপক ড. এম আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ, এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরী।

আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রূপালী চৌধুরী।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপারসন, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষতার এই সময়কে গুরুত্ব দিয়ে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। একইসঙ্গে লেখাপড়াকে শুধু ভালো গ্রেডের জন্য নয়, নতুন কিছু শেখার আনন্দের মতো করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনের চারপাশের পরিবেশ থেকে নানান কিছু শিখে জীবন গড়তে হবে।

নবীন শিক্ষার্থীদের জন্য চমক ছিল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব স্টুডেন্ট ওয়েলফেয়ার’ কর্তৃক আয়োজিত আকর্ষণীয় ‘ক্লাব ফেয়ার’। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ২২টি ক্লাব তাদের স্টল স্থাপন করে নিজেদের কার্যক্রম নতুন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে এবং তাদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হতে উৎসাহিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X