কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো IEEE BECITHCON 2025

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৪র্থ IEEE Conference on Biomedical Engineering, Computer and Information Technology for Health (BECITHCON) 2025 সম্মেলন। শনিবার (২৯ নভেম্বর) ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ সম্মেলনে গবেষণা উপস্থাপন, আলোচনা, কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ছিল।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিস্টিংগুইশড প্রফেসর ড. এম. এম. শহিদুল হাসান।

আরও বক্তব্য দেন দেশের বরেণ্য শিক্ষাবিদ ও IEEE নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, অধ্যাপক ড. শাইখ এ. ফাত্তাহ এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন সম্মেলন কমিটির চেয়ারম্যান এবং ইস্টার্ন ইউনিভার্সিটির প্রযুক্তি ও প্রকৌশলী অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান। বক্তারা স্বাস্থ্য প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং উদ্ভাবনী গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

আন্তর্জাতিক কী-নোট বক্তাদের অনলাইন উপস্থাপনা সম্মেলনে তিনজন আন্তর্জাতিক কী-নোট স্পিকার অনলাইনে বক্তব্য প্রদান করেন।

ড. মো. তৌহিদুল ইসলাম, Assistant Professor, Stanford University—“Next-Generation AI for High-Dimensional Biomedical Data” বিষয়ে উচ্চমাত্রিক বায়োমেডিক্যাল ডেটায় ব্যাখ্যাযোগ্য এআই–এর সম্ভাবনা তুলে ধরেন।

ড. রোশান জয় মার্টিস, Manipal Institute of Technology—“Intelligent Processing of Biomedical Signals” শীর্ষকে বায়োমেডিক্যাল সিগন্যাল প্রক্রিয়াজাতকরণে উদ্ভাবনী প্রযুক্তির চ্যালেঞ্জ ও সম্ভাবনা ব্যাখ্যা করেন।

ড. আশির আহমেদ, Kyushu University—“Digital Transformation for Healthcare Productivity” প্রবন্ধে পোর্টেবল হেলথ ক্লিনিক, এআই-চালিত ট্রায়াজ এবং ডিজিটাল স্বাস্থ্যসেবার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।

দিনব্যাপী প্যারালাল সেশনগুলোতে গবেষকরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্মার্ট হেলথ সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান মেডিক্যাল প্রযুক্তি ও ডিভাইস সংক্রান্ত তাদের গবেষণা উপস্থাপন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১০

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১১

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১২

যুবদল নেতা বহিষ্কার

১৩

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৪

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৫

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৭

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৮

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৯

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

২০
X