বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে দীর্ঘদিনের গড়িমসির প্রতিবাদে উপাচার্যের দপ্তরে ‘মুলা’ পৌঁছে দিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের (ইশাসছা) নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় সংগঠনটির নেতারা কয়েকটি মুলা হাতে নিয়ে উপাচার্যের দপ্তরে যান।

পরে দলটির নেতারা সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নানা দাবিতে বারবার আশ্বাস দিলেও কার্যত কোনো অগ্রগতি নেই। তাই প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা ‘মুলা’ উপহার দিয়েছেন।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অভিযোগ, অবকাঠামো উন্নয়নে দীর্ঘসূত্রতা, শিক্ষক পদোন্নতিতে নিয়ম না মানা, ছাত্র সংসদ নির্বাচনে বিলম্ব, জাতীয় নির্বাচনের সময় সমাবর্তন আয়োজন, খেলার মাঠ সংস্কারে দীর্ঘসূত্রতাসহ বিভিন্ন দাবির বিষয়ে বারবার আশ্বাস দিয়েও প্রশাসন নির্বিকার।

দলটির সভাপতি হাসিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো খেলাধুলার জন্য সাত-আট মাস ধরে মাঠ প্রস্তুত করতে পারেনি। এ ছাড়াও হিট প্রজেক্টের চূড়ান্ত বোঝাপড়া শেষ করেনি ডিপার্টমেন্টগুলোর সঙ্গে। কর্মচারীদের বেতন আটকে আছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গড়িমসি করছে। প্রশাসন শুধু প্রতিশ্রুতি দিয়েই আসছে; কিন্তু কোনোকিছুই বাস্তবায়ন করতে পারেনি।

তিনি আরও বলেন, প্রশাসন বিভিন্ন সময় বিভিন্ন আশা দেখিয়ে আমাদের সামনে ‘মুলা’ ঝুলিয়েছেন। তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে তাদের মুলা উপহার দিয়েছি।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় বর্তমানে আবাসিক হল সংকট, পর্যাপ্ত ক্লাসরুমের অভাব, কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে ধীরগতি, কর্মচারীদের বেতন সমস্যা এবং শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়ায় স্বচ্ছতার অভিযোগসহ বহুবিধ সংকটের মধ্য দিয়ে চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X