বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

সংবাদ সম্মেলনে বিএম কলেজ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বিএম কলেজ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

ছাত্র সংসদ ‘বাকসু’ নামের বৈধতা এবং মালিকানা একমাত্র নিজেদের বলে দাবি করেছেন বরিশাল সরকারি ব্রজমোহান (বিএম) কলেজের শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএম কলেজ তথা দক্ষিণাঞ্চলের ঐতিহ্য ‘বাকসু’ নাম রক্ষায় প্রয়োজনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর কর্মসূচিতে যাব।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিএম কলেজ ক্যাম্পাসের বাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সিন্ডিকেট সভায় ‘বাকসু’ নাম অনুমোদনের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন।

শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন কাজী সাইফুল বাসার। তিনি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় তাদের ছাত্র সংসদের জন্য আনুষ্ঠানিকভাবে ‘বাকসু’ নাম পাস করা হয়েছে। এটি শুধু অনৈতিক নয়, এটি ঐতিহাসিক সত্য বিকৃতি, অন্য প্রতিষ্ঠানের পরিচয় জবরদখল এবং প্রতিষ্ঠানের শতবর্ষের মর্যাদার প্রতি সুস্পষ্ট অসম্মান।

সংবাদ সম্মেলনে বলা হয়, একই অঞ্চলের দুই শিক্ষাপ্রতিষ্ঠান একই নাম ব্যবহার করলে একাডেমিক বিভ্রান্তি, প্রশাসনিক ভুল বোঝাবুঝি, মিডিয়ায় ভুল ব্যাখ্যা এবং ইতিহাসের বিকৃতি নিশ্চিতভাবেই অনিবার্য।

এ সময় সংবাদ সম্মেলন থেকে ৩টি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো—বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদিত ‘বাকসু’ নামের সিদ্ধান্ত বাতিল করা; বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জন্য স্বতন্ত্র, নতুন ও নিজস্ব নাম ঘোষণা করা এবং বিএম কলেজ ছাত্র সংসদের নাম নিয়ে সব বিভ্রান্তি সৃষ্টি বন্ধে বিশ্ববিদ্যালয়ের লিখিতভাবে অবস্থান জানানো।

অবিলম্বে এসব দাবি না মানলে বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন বিএম কলেজের শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X