বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘বুদ্ধিজীবী হত্যায় পাকিস্তানিরা যুক্ত ছিল না’, ববি শিক্ষকের বক্তব্য ভাইরাল

অধ্যাপক হাফিজ আশরাফ। ছবি : সংগৃহীত
অধ্যাপক হাফিজ আশরাফ। ছবি : সংগৃহীত

‘পাকিস্তানিরা নয়, বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই’— এমন মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফ।

এমনকি বুদ্ধিজীবীদের নিয়েও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘আমাদের দেশের বুদ্ধিজীবীরা শুধু বুদ্ধি বিক্রি করে খায়।’

রোববার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে হাফিজ আশরাফ এমন মন্তব্য করেন।

তার ১ মিনিট ৪২ সেকেন্ডের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে হাফিজ আশরাফকে বলতে শোনা যায়, ‘আমাদের দেশের বুদ্ধিজীবীরা শুধু বুদ্ধি বিক্রি করে খায়, অমুক দল, তমুক দল। অমুকের অনুসারী, তাদের মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে, জাতিকে বিভ্রান্ত করে জাস্ট নিজের পকেটে টাকা-পয়সা ঢোকায়। সেই বুদ্ধিজীবীরা হয়তো একাত্তর সালের সেই ১৪ ডিসেম্বর মরে নাই, এদের যারা মারছে, তাদের আরেকবার একটু দেখেন, ডেফিনেটলি (নিঃসন্দেহে) পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া মেরেছে— এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই।’

এ বিষয়ে সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, ‘চব্বিশের বিপ্লবে ভারতীয় আধিপত্যবাদ ও নারকীয় তাণ্ডব আমাদের একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের হত্যায় কারা জড়িত, সেই ইতিহাস পর্যালোচনার দাবি রাখে। চব্বিশের বিপ্লবে যেভাবে ভারত আমাদের সন্তানদের হত্যা করে ফ্যাসিস্টের সহায়তায়, এই চোখে দেখা ইতিহাস ও একাত্তরের ইতিহাস বিকৃতির নানাবিধ কারণে আমাদের মনে প্রশ্ন জাগায়, ডেফিনেটলি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বুদ্ধিজীবীদের হত্যার সঙ্গে জড়িত কি না? এ ব্যাপারে গবেষণা হওয়া উচিত, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।’

এ প্রসঙ্গে ববি উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম কালবেলাকে বলেন, ‘এরকম কোনো বক্তব্য দিয়েছেন বলে আমি শুনিনি। আমি ওখানে উপস্থিত ছিলাম, তিনি বিষয়টি অন্যভাবে বলেছেন। যারা ওখানে উপস্থিত ছিলেন, তারা সভা রেকর্ড করেছেন। পুরো বক্তব্য না শুনে বলা যাবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X