মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জবি ছাত্রদল সমর্থিত প্যানেলের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‎বিশেষ বৃত্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের মূল ফটক আটকিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেল।

রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় ভিপি প্রার্থী মো. রাকিবের নেতৃত্বে প্যানেলের অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, অনেক শিক্ষার্থী এখন সিঁড়ির নিচেও জায়গা চাইছে শুধু থাকার জন্য। আমরা অনশন করেছি, লংমার্চ করেছি, সরকারের অনুমোদনও আছে। তবুও প্রশাসন নানা অজুহাতে এখনো সম্পূরক ও আবাসন বৃত্তি দিচ্ছে না। প্রতিবারই তারা মিটিংয়ের কথা বলে সময় নষ্ট করে, শেষে কিছুই হাতে দেয় না। এই কারণেই আজ ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি যাতে জানুয়ারির মধ্যেই প্রতিটি শিক্ষার্থী তার ন্যায্য বৃত্তি পায়।

এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল বলেন, নভেম্বর শেষে আবাসন ভাতা ও সম্পূরক বৃত্তির তালিকা প্রকাশের কথা থাকলেও ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার হলেও তা প্রকাশ হয়নি। প্রশাসন জকসুর অজুহাত দিচ্ছে। আমরা স্পষ্টভাবে বলছি আবাসন ভাতা প্রদানই প্রথম অগ্রাধিকার হতে হবে। জানুয়ারির প্রথম সপ্তাহেই ভাতা শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে হবে। জকসু গুরুত্বপূর্ণ, তবে আবাসন মৌলিক অধিকার। তাই অজুহাত নয়, দুটি কাজই দ্রুত সম্পন্ন করতে হবে।

এ সময় প্যানেলের মাশফিক রাইন, অনিক কুমার দাস, সাদিয়া সুলতানা নেলী, অপু মুন্সি, আরিফুল ইসলাম, সুলতান শুভ, রিয়াসাল রাকিব, ইমরান হোসেন ইমন, আজিজুল ইসলাম আকাশ, মাহিদ হাসানসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

‎এর আগে, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১০

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১২

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৩

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৪

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৫

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৬

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৭

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৮

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

২০
X