জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এক যুগ আগে গুম হওয়া ৩ ছাত্রদল নেতার সন্ধান চেয়ে জবিতে মানববন্ধন

এক যুগ আগে গুম হওয়া ৩ ছাত্রদল নেতার সন্ধান চেয়ে জবিতে মানববন্ধন

বিশ্ব মানবাধিকার দিবসে আওয়ামী সরকারের আমলে ২০১৩ সালের ৪ ডিসেম্বর গুমের শিকার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন ছাত্রদল নেতার সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে জবি ছাত্রদল।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতি সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

মানববন্ধনে ছাত্রদল ও শিক্ষক নেতারা মাজহারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা ও আল আমিনসহ গুমের শিকার সব নেতাকর্মী ও নাগরিকের সন্ধান দাবি করেন। একই সঙ্গে আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় বিচার বিভাগের কার্যকর পদক্ষেপেরও দাবি জানান।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা বলেন, আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বিগত ফ্যাসিস্ট আমলে অনেকে গুমের স্বীকার হয়েছে। কতজনের বিচার চাইব আমরা। একটি স্বাধীন দেশে আমরা আমাদের ভাইদের সন্ধানে দাঁড়িয়েছি। আমরা এমন একটি দেশ চাই যেখানে কেউ গুম হবে না, সবাই ন্যায্যবিচার পাবে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ফ্যাসিস্ট আমলে অনেক বিএনপি নেতা গুম-খুনের শিকার হয়েছে। অনেক শিক্ষার্থী ছাত্রলীগের হাতে হামলার শিকার হয়েছে। আমাদের অনেক ভাই গুম হয়েছে, আল্লাহর রহমতে অনেককে ফিরে পেয়েছি। কিন্তু আমাদের জবি ছাত্রদলের তিন ভাইকে এখনো খুঁজে পাইনি। বিগত আন্দোলন সংগ্রামে আমাদের অনেক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছে, হামলার শিকার হয়েছে। বিগত ১৭ বছর আমরা মৃত্যুর সামনে দাঁড়িয়ে লড়াই করেছি। প্রশাসনের যারা গুম খুনের সাথে জড়িত তাদের বিচার চাই। যারা হয়রানির শিকার তাদের সহমর্মিতা জানাচ্ছি। সামনের সব গণতান্ত্রিক আন্দোলনে জবি ছাত্রদল কাজ করবে।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ্ উদ্দিন বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে গুম-খুন একটি নৈমিত্তিক শব্দ হয়ে দাঁড়িয়েছিল। জুলাইয়ের পর আমরা এখনো অনেকের সন্ধান পাইনি। আমাদের জবি ক্যাম্পাসের ৩ ছাত্রদল নেতা, আমার কাজিন ইলিয়াস আলীসহ আরও অনেকে গুমের তালিকায় রয়েছে। ১০ ডিসেম্বর আসে, আর আমরা মানববন্ধন করি, তাদের সন্ধান চাই, স্মরণ করি। আবার পরদিন ভুলে যাই। তাদের পরিবারের এখন কী অবস্থা আমরা কি তা জানি? আমরা চাই আমাদের ক্যাম্পাসের যে ছাত্ররা গুম হয়েছে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা গুম হয়েছে সব ক্যাম্পাসে তদন্ত কমিটি হয়েছে। দুঃখজনক বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়নি। আমি এই দিনে আহ্বান করছি এ বিশ্ববিদ্যালয় থেকে যারা গুম হয়েছে তাদের জন্য একটা কমিটি গঠন করা হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X