ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মব সহিংসতার প্রতিবাদে ঢাবির জগন্নাথ হল শিক্ষার্থীদের মৌন মিছিল

মব সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মৌন মিছিল করেছেন ঢাবির জগন্নাথ হলের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মব সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মৌন মিছিল করেছেন ঢাবির জগন্নাথ হলের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সারা দেশে মব সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের শিক্ষার্থীরা মৌন মিছিল করেছেন। এ সময় তারা দেশব্যাপী সংঘটিত মব সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ‘ধর্ম শান্তির কথা বলে, মানুষ হত্যা নয়’, ‘সব ধর্মের অবমাননা আইনের আওতায় আনা হোক’, ‘স্টপ মব কিলিং’, ‘দিপু হত্যার বিচার চাই’ ও ‘সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করুন’- এমন নানা প্ল্যাকার্ড দেখা যায়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং জগন্নাথ হল ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব রায় বর্মণ উপস্থিত ছিলেন।

ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা এবং শিশু আয়শাকে আগুনে পুড়িয়ে হত্যাসহ দেশব্যাপী সংঘটিত মব সহিংসতার ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে জগন্নাথ হলের শিক্ষার্থীরা এই মৌন মিছিলের আয়োজন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখল ছেলে

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

ফেনীতে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

১০

ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল

১১

বিশ্বকাপ শুরুর আগে জেনে নিন চমকপ্রদ ৫ তথ্য

১২

৫ কারণে পুরুষদের শুক্রাণু সংখ্যা হ্রাস পাচ্ছে

১৩

বিশ্বকাপের আগে ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করলেন প্লাতিনি

১৪

লাইসেন্স ছাড়া ১৭ বছরে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়লেন পাইলট 

১৫

পদ্মায় স্পিডবোটের ইঞ্জিন লুট, যাত্রীকে কুপিয়ে জখম 

১৬

সাড়ে তিন ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার

১৭

শুক্রবার ঢাকায় পৌঁছাবেন ভারতের নতুন হাইকমিশনার 

১৮

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে রোনালদোরা

১৯

বিএসএফকে কড়া জবাব বিজিবির: আপনি গুলি করলে আমরা কী বসে থাকব?

২০
X