ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মব সন্ত্রাসের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শাখা ছাত্রদল। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে শাখা ছাত্রদল। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপ চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়শা আক্তার হত্যাকাণ্ডসহ দেশব্যাপী সকল হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে। একই সঙ্গে সারা দেশে চলমান মব সন্ত্রাসের বিরুদ্ধেও প্রতিবাদ জানায় সংগঠনটি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

মিছিলে ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’, ‘মবেক্রেসির ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘ডেমোক্রেসি, ডেমোক্রেসি’সহ নানা স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভকারীরা নিহতদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা দেশে চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানান এবং এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় বট বাহিনী এবং ধর্মকে ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী মব সন্ত্রাসের জন্য নিয়মিত ইন্ধন দিয়ে যাচ্ছে। এই নির্দিষ্ট গোষ্ঠীর ইন্ধনে যারা দেশের বাইরে বসে অনলাইনে যারা ঘৃণা ছড়াচ্ছেন তাদের ছাত্রদল প্রতিহত করবে।

তিনি আরও বলেন, ধর্ম নিয়ে রাজনীতি বিভক্তির সৃষ্টি করে। এই মুহূর্তে তা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। ছাত্রদলও তাদের মতন অরাজকতামূলক আচরণ করলে ক্যাম্পাসে কেউ থাকতে পারত না।

শহীদ ওসমান হাদির কবর নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে যে গুজব ছড়ানো হয়েছে তার প্রতি নিন্দা প্রকাশ করে রাকিব বলেন, এদের অবশ্যই জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ঢাবি ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস বলেন, সারা দেশে এই মব সংস্কৃতির নামে যে অরাজকতা চলছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X