কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি অধ্যাপক আতাউর রহমান মারা গেছেন

অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। ছবি : সংগৃহীত
অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) আহ্বায়ক অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাবির কলা অনুষদের শিক্ষকদের জন্য একাডেমিক রিট্রিট অনুষ্ঠানে সুন্দরবন সফররত অবস্থায় বুধবার (৭ জানুয়ারি) সকালে তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তিনি জাহাজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ছাড়াও এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) আজীবন সদস্য ছিলেন। সহকর্মীরা জানান, পেশাগত জীবনে অত্যন্ত কর্তব্যপরায়ণ ছিলেন অধ্যাপক আতাউর রহমান। তিনি শিক্ষক-শিক্ষার্থী এবং সহকর্মীদের সঙ্গে হাসিমাখা মুখে বিনয়ী আচরণ করতেন।

এদিকে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনায় বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। বিবৃতিতে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

এছাড়াও শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

উল্লেখ্য, অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে দাফন সম্পন্ন হওয়ার কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১০

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১১

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১২

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৩

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৪

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৫

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৬

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৭

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৮

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৯

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

২০
X