লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারে গিয়ে বিএনপিকর্মীর মৃত্যু

নির্বাচনী প্রচারে গিয়ে ইউসুফ ভান্ডারি নামে এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারে গিয়ে ইউসুফ ভান্ডারি নামে এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। ছবি : কালবেলা

কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী প্রচারে গিয়ে এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ভান্ডারি (৫০) লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউসুফ ভান্ডারী মাইকিং করে বিএনপির প্রার্থী মো. আবুল কালামের পক্ষে নির্বাচনী প্রচারণায় নামেন। প্রচারণার একপর্যায়ে সন্ধ্যায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই গ্রামের গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) সাধারণ সম্পাদক ও লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির রাতুল জানান, ইউসুফ ভান্ডারি ছিলেন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। তিনি ছিলেন অত্যন্ত সদালাপী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ নেই। খবর নিয়ে জেনেছি অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১০

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১১

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১২

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৩

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৪

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৫

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৬

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৭

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৮

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৯

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

২০
X