শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চার সপ্তাহের জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে সড়ক অবরোধ করেন তারা। এর আগে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিটের পরিপ্রেক্ষিতে দুপুরে স্থগিতের আদেশ দেন হাইকোর্ট।

এ সময় আন্দোলনকারীরা ‘রিট করে শাকসু, বন্ধ করা যাবে না, ২০ তারিখ শাকসু, দিতে হবে দিতে হবে, শিক্ষার্থীদের অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের বহুল প্রতীক্ষিত শাকসু নির্বাচন ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্ট তা স্থগিত করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা ২০ জানুয়ারিই শাকসু নির্বাচন চাই।

এর আগে রোববার শাকসু স্থগিত চেয়ে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ।

নির্বাচন স্থগিতে হাইকোর্টের রায়ের খবর শোনার পর বিক্ষোভ শুরু করেন শিবির সমর্থিত প্যানেল, ছাত্রদল প্যানেলের একাংশ ও স্বতন্ত্র প্রার্থীসহ অনেক শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে ও সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২০ জানুয়ারি) ২৮ বছর পর শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১০

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১১

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১২

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৩

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৪

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৫

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৬

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৭

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৮

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৯

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

২০
X