কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের মিছিল। ছবি : কালবেলা 
ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের মিছিল। ছবি : কালবেলা 

দীর্ঘ ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে হাঁটছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে শহর। সভা, সমাবেশ, মিছিলের পাশাপাশি ভোটারদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চাইছেন নারী প্রার্থীরা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধানের শীষের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্সের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে কলাভবন, ক্যাম্পাস শ্যাডো, মলচত্বর, ভিসি চত্বর, টিএসসি হয়ে, মসজিদ গেট দিয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আলোচিত উক্তি ‘আই হ্যাভ আ প্ল্যান—ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি’ তুলে ধরে বক্তব্যে ছাত্রনেতা প্রিন্স বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ধানের শীষকে বিজয় করে আনবো। নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ায় অংশ নিব কেননা আমরাই ধারণ করি ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

শুভেচ্ছা মিছিলে কবি জসীম উদদীন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল ওহেদ, যুগ্ম আহ্বায়ক রায়হান আহম্মেদ, বিজয় ৭১ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ রনি, রিমন হোসেন, খ. শাহারিয়ার, জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হাকিম, তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাসান কবিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X