শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের অনুষ্ঠান। ছবি : কালবেলা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্ব দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রেরণার উৎস। তার প্রতি সম্মান জানিয়ে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়ে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর বেলসপার্কে ‘বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা ও স্বাধীনতা ফোরাম-বরিশাল’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে দুদিনব্যাপী প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া স্বাধীনতা, গণতন্ত্র ও ইসলামের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন। দেশের মানুষের অধিকার রক্ষায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন। দেশের মানুষ ঐতিহাসিকভাবেই এসব মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে বলেই বেগম জিয়া আজও জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে আছেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার প্রশ্নে বেগম খালেদা জিয়া কখনও আপস করেননি। রাজনৈতিক প্রতিকূলতা, দমন-পীড়ন ও নির্যাতনের মুখেও তিনি নীতিগত অবস্থান থেকে সরে যাননি। এই আপসহীনতা ও দৃঢ় নেতৃত্বই তাকে দেশের মানুষের কাছে ‘দেশনেত্রী’ হিসেবে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। নতুন প্রজন্মের কাছে বেগম জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম ও আদর্শ তুলে ধরতে এই প্রামাণ্যচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

স্বাধীনতা ফোরাম-বরিশাল এর আহ্বায়ক মো. নুরুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও দপ্তর সম্পাদক এসএম হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাদিকুর রহমান লিংকন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বরিশালের সাবেক সাধারণ সম্পাদক ও আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সভাপতি ডা. আমিনুল হক, সুপ্রিমকোর্টের আইনজীবী সালাহউদ্দিন হিমেল, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক তারিক সুলাইমান ও যুগ্ম আহ্বায়ক মিলন চৌধুরী, ১০নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন দুলাল ও যুগ্ম আহ্বায়ক মো. আসলাম গাজী, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দলের (জাসাস) মহানগর সভাপতি মীর আদনান আহমেদ তুহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন, স্বাধীনতা ফোরাম বরিশাল মহানগরের সদস্যসচিব নাজমুস সাকিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১০

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১১

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১২

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৩

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৪

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৫

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৬

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১৭

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৮

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৯

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২০
X