কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দীতে মারধর : পুলিশের ৪ সদস্যের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও সংবাদকর্মীদের মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্য চলছে সমালোচনার ঝড়।

এদিকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে শাহবাগ থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।

এসব ঘটনায় পুলিশের চার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দায়ী চার সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এডিসি আসাদুজ্জামান।

ঘটনার প্রতিবাদে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম ও কনস্টেবলদের দৃষ্টামূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা।

জানা যায়, দুপুরে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন ঢাবি শিক্ষার্থীরা। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত রমনার ডিসি মাসুদ আলম ও কনস্টেবলদের দৃষ্টামূলক শাস্তির দাবি জানান। ঢাবি শিক্ষার্থীরা বলেন, মাদকবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে।

এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকসেবী সন্দেহে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করেন।

এসব অভিযানের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, অভিযানে উদ্যানে আসা নিরীহ মানুষজনদের পেটাচ্ছে পুলিশ। আর এ সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদেরও বেধড়ক মারধর করে পুলিশ সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X