কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

একটি দল জুলাইয়ের চেতনা মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে : ডাকসু ভিপি

ইফতার মাহফিলে কথা বলেন আবু সাদিক কায়েম। ছবি : কালবেলা
ইফতার মাহফিলে কথা বলেন আবু সাদিক কায়েম। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও শিবিরের আন্তর্জাতিক সম্পাদক আবু সাদিক কায়েম বলেছেন, আমরা লক্ষ্য করছি, নির্বাচন-পরবর্তীৎসময়ে একটি দল জুলাইয়ের চেতনাকে মুছে দেওয়ার চেষ্টা শুরু করেছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে চায় না, শহীদ ওসমান হাদির লড়াইকে ধারণ করতে চায় না।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে রূপনগর-পল্লবীর কৃতী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম— যারা সবসময় রাজপথে ইনসাফের কথা বলেছে, স্বাধীনতার চেতনা ধারণ করেছে, যারা জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বুকে লালন করে, তাদের সবসময় সজাগ থাকতে হবে। এই লড়াই দীর্ঘ। কিন্তু আমরা এই লড়াইয়ে বিজয়ী হব, ইনশাল্লাহ।

সাদিক কায়েম বলেন, বাংলাদেশে যতদিন ইনসাফ কায়েম না হবে। যতদিন বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের লড়াই-সংগ্রাম চলবে। এই সংগ্রামে আমরা আছি। আপনারা থাকবেন তো?

ডাকসু ভিপি ছাত্রদের উদ্দেশে বলেন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব— এই পবিত্র রমজান মাসে ইফতার, সেহরি, কিয়ামুল লাইল, তারাবিহর নামাজের পর এবং পাঁচ ওয়াক্ত নামাজ শেষে আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করি। বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদদের জন্য, বাংলাদেশের আজাদি আন্দোলনের সব শহীদের জন্য এবং শহীদ ওসমান হাদির জন্য আমরা আন্তরিকভাবে দোয়া করব। আমরা কি পারব? ইনশাল্লাহ, পারব।

তিনি বলেন, একই সঙ্গে আমি আবারও বলছি, রমজান মাস আমাদের আত্মশুদ্ধির মাস। কোরআন নাজিলের মাস। আসুন, আমরা চেষ্টা করি পবিত্র কোরআন মাজিদ অর্থসহ অন্তত একবার খতম করার। প্রতিদিন কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করি। সেই কিয়ামুল লাইলে আমরা আমাদের ব্যক্তিগত, পারিবারিক, একাডেমিক এবং জাতীয় সমস্যার কথা আল্লাহর কাছে তুলে ধরব। আল্লাহ তা’আলা আমাদের এত দান করবেন, যা আমরা কল্পনাও করতে পারি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X