রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশির মনিরকে লাল কার্ড দেখালেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। ছবি : কালবেলা
শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। ছবি : কালবেলা

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে আইনি লড়াই করা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনিরকে লাল কার্ড প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি হয়। পরে প্যারিস রোড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পরিবহন চত্বরে এসে শেষ হয়।

এসময় ‘শিশির মনির শিশির মনির ভুয়া ভুয়া’, ‘রাকসু রাকসু ভুয়া ভুয়া’, ‘ফুয়াদ ফুয়াদ ভুয়া ভুয়া’, ‘রাবিয়ানদের পক্ষ থেকে লাল কার্ড, লাল কার্ড’ এসব স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ব্যারিস্টার ফুয়াদ একজন আইনজীবী যে আইন মানে না, মুক্তিযুদ্ধ মানেনা। যিনি মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি করেছে।

এ শিক্ষার্থী আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরের মতো জায়গায় যেখানে শহীদদের স্মরণ করা হয়। এমন জায়গায় রাকসুর লজ্জাজনক প্রোগ্রাম করে তাদের নিয়ে এসেছে। আমরা এই প্রোগ্রামকে প্রত্যাখ্যান করছি।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় মাটিতে আমরা ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করছি। এ বাংলার মাটিতে রাজাকার, আল বদর, আল সামস বাহিনীর এজেন্টদের কোনো স্থান নেই। যারা শহীদ আবরার ফাহাদ ভাইয়ের মতো একজন হত্যাকারীর পক্ষে সাফাই গায় তাদের অবাঞ্ছিত ঘোষণা করছি।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আমন্ত্রণে ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি : জনআকাঙ্ক্ষা সংকটের পথে’ শীর্ষক সেমিনারে অতিথি হিসেবে রাবিতে এসেছিলেন আইনজীবী শিশির মনির ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X