কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সের রাষ্ট্রদূতের এআইইউবি পরিদর্শন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্রান্স দূতাবাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ছবিঃ সংগৃহীত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্রান্স দূতাবাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ছবিঃ সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) মঙ্গলবার (৭ এপ্রিল) ফ্রান্স দূতাবাসের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানিয়েছে। এসময় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে।

তার সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ-এর কান্ট্রি হেড সাইয়েদা নাসিবা হোসাইন।

পরিদর্শনকালে ফ্রান্সের রাষ্ট্রদূত এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান এবং প্রক্টর অধ্যাপক ড. মনজুর এইচ. খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এছাড়া প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্পাস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা এআইইইউবির শিক্ষার পরিবেশ, একাডেমিক কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্পর্কে অবহিত হন। এ ছাড়াও এআইইউবি অডিটোরিয়াম ‘ফ্রান্সে উচ্চশিক্ষা’ শীর্ষক একটি তথ্যবহুল সেশন অনুষ্ঠিত হয়। সেশন পরিচালনা করেন ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের কান্ট্রি হেড সাইয়েদা নাসিবা হোসাইন।

সেশনে ফ্রান্সের উচ্চশিক্ষার সুযোগ, দেশটির শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, টিউশন ফি, বৃত্তি, জীবনযাত্রার ব্যয় এবং বিভিন্ন একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

রাষ্ট্রদূত জনাব জ্যঁ-মার্ক সেরে-শার্লে তার বক্তব্যে আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে ফ্রান্সের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

এই সফর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক বিনিময় ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

ক্রিমিয়ায় ঐতিহাসিক জাদুঘরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন রাবি শিক্ষার্থী

নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি প্রতিনিধি হওয়ার দৌড়ে আবের কাওয়াস

র‍্যাঙ্কিংয়ে নাহিদ রানার বড় লাফ

খেলায় চরম বিশৃঙ্খলা, ৮ লাল কার্ড দেখল ব্রাজিল

১০

ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশন হবে আধুনিক ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

১১

৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

১২

দুর্বৃত্তের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ আহত ২

১৩

শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দ ইরানের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন দফা নিয়ে গভীর উদ্বেগ রাশিয়ার

১৫

আদালতে আত্মসমর্পণের পর কারাগারে সাবেক মন্ত্রীর এপিএস 

১৬

পুলিশের গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১৯

১৭

যে ৭ অভ্যাস বলে দেয় আপনি বুদ্ধিমান না আবেগপ্রবণ

১৮

ভালোবাসার টানে দুর্গম যাত্রা, চরকিতে আসছে মিমের ‘লাইফলাইন’

১৯

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২০
X