ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাবিতে প্রবেশে জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত থেকেই যানবাহন চলাচলে কড়াকাড়ি থাকবে। সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি প্রবেশপথ (শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল, উদয়ন স্কুল) সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে এবং দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল, উদয়ন স্কুল প্রবেশপথ দুপুর ১২টার পর থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত সময়ে নীলক্ষেত প্রবেশপথ ছাড়া উদয়ন স্কুলের সামনে দিয়ে প্রবেশ করতে পারবেন।

এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোনো যানবাহন ওই সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

নববর্ষের দিন বিকাল ৫টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের প্রবেশ পুনরায় বন্ধ থাকবে। এ সময়ে বহিরাগতরা ক্যাম্পাস হতে কেবল বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন না। এ নির্দেশনা রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের উপরোক্ত সময়ে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। এ বিষয়ে সবার সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার মধ্যে ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত সব কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ সময়ের পর উন্মুক্ত স্থানে কোনো কার্যক্রমের আয়োজন করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হাতুড়ি বাহিনীর’ প্রধান মাজহারুল গ্রেপ্তার

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১২

বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

প্রাথমিকে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুতে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে : ববি হাজ্জাজ

সড়কে ঝরল ব্যাংক কর্মকর্তাসহ ২ জনের প্রাণ

মন্ত্রণালয় থেকে এবার চুরি হলো ল্যাপটপ

প্রতিদিন সকালে ফোন দেখার আগে যে ১৬ কাজ করবেন

বিশ্বকাপে নামার আগে ৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

ইয়াবাসহ গ্রেপ্তার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ১৩

১০

জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

১২

ব্যভিচারের অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির ও তামিমা খালাস

১৩

‘সুপার’ এল নিনোতে ১০টি বড় বিপদের শঙ্কা

১৪

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১৫

দুই ম্যাচের ২ পেনাল্টিতে শেষ হলো আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি

১৬

বেইলি ব্রিজ ভেঙে ঢাকা-মঠবাড়িয়া-পাথরঘাটা যান চলাচল বন্ধ

১৭

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল থেকে চলে যাও, যুক্তরাষ্ট্রকে ইরান

১৮

ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত

১৯

নতুন উপ-উপাচার্য পেল চার বিশ্ববিদ্যালয়

২০
X